২টি আংটি উপহার, বিয়ের গুঞ্জনে বলিউডের আমির ও গৌরী
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সাধারণত আড়ালেই রাখেন এই জুটি, কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরীর হাতে দেখা দুটি আংটি অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে। জানা গেছে, এই দু’টি আংটি আমির খান নিজে উপহার দিয়েছেন।
অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, এবার কি গোপনে বাগদান বা বিয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে? এই মুহূর্তে আমির বা গৌরী কেউই এ বিষয়ে মন্তব্য করেননি। তবে, অনুরাগীরা মনে করছেন, এটি প্রেমের সম্পর্ককে আরও একটি ধাপ এগিয়ে নেওয়ার ইঙ্গিত।

উল্লেখ্য, গত বছর আমির খান নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন। এর পর থেকে তারা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হচ্ছেন। আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, “গৌরী আমার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে। আমি সত্যিই সৌভাগ্যবান, ওর সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুরাগীরা এই জুটির জন্য নতুন আংটির রহস্য এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত। শীঘ্রই আমির বা গৌরীর পক্ষ থেকে কোনও ঘোষণা এলে এই জল্পনা আরও স্পষ্ট হবে।
পিআর/টিকে