২য় বার অস্ত্রোপচারের পর কী বার্তা দিলেন দীপিকা?
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
অভিনেত্রী দীপিকা কক্কর দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। গত বছর মে মাসে ক্যানসার ধরা পড়ার পর শুরু হয় তাঁর চিকিৎসার লড়াই। সুস্থ হওয়ার পরেও যকৃতে টিউমার ধরা পড়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এই ঘটনা দীপিকার জীবনেই অনেক পরিবর্তন এনেছে।
শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে করার পর ছোটপর্দা থেকে দূরে থাকা দীপিকা ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে দ্বিতীয়বার অসুস্থতার পর তিনি বলেন, “দ্বিতীয় সিস্টটা ধরা পড়তেই ভিতর থেকে নড়ে গিয়েছি। ফোনটা হাতে নিয়েছি, কিন্তু একটিও ভ্লগ শেষ করতে পারছি না। যদিও সিস্টটা ছোট ছিল, তবু নিজেকে শান্ত করতে পারছি না।”

অভিনেত্রী আরও জানান, এই অভিজ্ঞতা তাঁকে নারী শরীরের জটিলতা সম্পর্কে সচেতন করেছে। তিনি স্বীকার করেছেন, ক্লান্তি বা অসুস্থতার দিনে দ্রুত ঘুমাতে হয় এবং জীবনযাত্রার অনেক অভ্যাস বদলেছে। দীপিকা বলেন, “আমি জানি আমাকে ইতিবাচক থাকতে হবে। একই সঙ্গে চিকিৎসার দিক নিয়ে চিন্তিত থাকায় মাঝে মাঝে এটি খুবই কষ্টকর হয়ে ওঠে।”
শারীরিক অসুস্থতার মধ্যেও দীপিকা অনুরাগীদের কাছে তাঁর অনুভূতি ভাগ করে নেওয়া চালিয়ে যাচ্ছেন, তবে ভ্লগের মাধ্যমে প্রকাশ করতে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
পিআর/টিকে