© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেলজীবনের কোন অভিজ্ঞতা ফারাহকে বললেন রাজপাল?

শেয়ার করুন:
জেলজীবনের কোন অভিজ্ঞতা ফারাহকে বললেন রাজপাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা রাজপাল যাদব আবারও আলোচনায়, তবে এবার অভিনয়ের জন্য নয় জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা বক্তব্যের কারণে। অতীতে ঋণসংক্রান্ত মামলায় ১২ দিন কারাগারে কাটাতে হয়েছিল তাঁকে। সেই সময়ের স্মৃতি এখনও তাঁর মনে গভীর ছাপ ফেলে রেখেছে।

সম্প্রতি ফারাহ খান-এর সঙ্গে আলাপচারিতায় রাজপাল জানান, জেলের জীবন ছিল কঠোর নিয়মে বাঁধা। সেখানে আরাম-আয়েশের কোনও সুযোগ ছিল না, এমনকি সাধারণ সুবিধারও অভাব ছিল। তিনি বলেন, “ওখানে কোনও পাখা ছিল না, অনেক ধরনের অসুবিধা রয়েছে। তবে নিয়মের মধ্যে থাকতে হয়। এখন মনে হয়, যে কোনও পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারব।”



জেলের ভেতরে তাঁকে কায়িক শ্রম করতে হয়েছিল কি না এ প্রশ্নের জবাবে রাজপাল বলেন, পরিস্থিতি সে পর্যায়ে যায়নি বলে তাঁকে বিশেষ কোনও শ্রমে অংশ নিতে হয়নি। তবে তিনি বুঝে গিয়েছিলেন, সেখানে শান্ত ও ভদ্রভাবে থাকাই সবচেয়ে ভালো পথ।

অভিনেতার ভাষ্যে, সেই ১২ দিনের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে আরও ধৈর্যশীল করেছে। জীবনের কঠিন বাস্তবতা কাছ থেকে দেখে তিনি শিখেছেন, অনিশ্চয়তার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি।

পিআর/টিকে

মন্তব্য করুন