এবার দুই থেকে তিন হতে চলেছি: রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার নতুন এক ঘোষণায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি স্বামী বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে ভ্রমণ শেষে ফিরে এসে তিনি লিখেছেন, “এবার দুই থেকে তিন হতে চলেছি।” এই বার্তা প্রকাশের পরই অনুরাগীদের একাংশ ধরে নেন, নবদম্পতির পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
তবে পরে পরিষ্কার হয়, বিষয়টি সন্তান আগমনের ইঙ্গিত নয়। রাশমিকার সামাজিক মাধ্যমভিত্তিক নতুন অ্যানিমেটেড উদ্যোগে যুক্ত হয়েছে আরও একটি চরিত্র। কয়েক মাস আগে তিনি ‘রশ্মিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা পাতা চালু করেন, যেখানে ‘রু’ নামে একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেটেড চরিত্র রয়েছে। নতুন ভিডিওতে দেখা যায়, রশ্মিকা, বিজয় এবং সেই অ্যানিমেটেড সূর্যমুখী এই তিনজনকে কেন্দ্র করেই নতুন বার্তা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ইতিবাচকতা ছড়িয়ে দিতে চান বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। অ্যানিমে-প্রেমী রাশমিকা এই প্রকল্পে এবার বিজয়ের যুক্ত হওয়াকে ঘিরেই “দুই থেকে তিন” হওয়ার ইঙ্গিত।
গত ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাশমিকা ও বিজয়। এরপর উদয়পুরের আয়োজন শেষ করে হায়দরাবাদে হয় প্রীতিভোজ।
আপাতত দু’জনই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।
পিআর/টিকে