© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমালোচকদের কড়া জবাব দিলেন সুরকার আমাল মালিক

শেয়ার করুন:
সমালোচকদের কড়া জবাব দিলেন সুরকার আমাল মালিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় সুরকার ও গায়ক আমাল মালিক আবারও সরাসরি বক্তব্য দিয়ে আলোচনায়। সামাজিক মাধ্যমে তাঁর কিছু পোস্ট ঘিরে যখন নানা ব্যাখ্যা ও সমালোচনা শুরু হয়, তখনই তিনি স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন।

আমাল জানান, তিনি যে সব পোস্ট করেন, সেগুলো কোনও নির্দিষ্ট জীবিত বা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। তাঁর ভাষায়, যা অনুভব করেন, সেটাই লিখে ফেলেন কখনও মজার কথা, কখনও গানের লাইন, আবার কখনও মনখারাপের ভাবনা।



সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, “যদি কাউকে নিয়ে কিছু বলার থাকে, আমি সরাসরি নাম উল্লেখ করেই বলব। আমি যখন ইচ্ছে, যা খুশি লিখব। এর জন্য কাউকে ব্যাখ্যা দেব না, ক্ষমাও চাইব না।”

সম্প্রতি অনেকে দাবি করেন, বিগ বস ১৯-এর কোনও প্রতিযোগীকে ইঙ্গিত করে পোস্ট করেছেন তিনি। সেই জল্পনারও জবাব দেন অমাল। তাঁর বক্তব্য, কাউকে কিছু বলার হলে তিনি সরাসরি বলার সাহস রাখেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, “আমাকে এমন পরিস্থিতিতে ফেলবেন না, যেখানে নিজের চরিত্রের বাইরে যেতে বাধ্য হই। নিজের এমন রং দেখাব, যা আপনারা কল্পনাও করতে পারবেন না।”

আমালের এই স্পষ্ট অবস্থানকে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীদের বড় একটি অংশ। বরাবরের মতো এবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন, মত প্রকাশে তিনি আপসহীন।

পিআর/টিকে

মন্তব্য করুন