© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেলের বন্ধনও কখনো কখনো অদ্ভুত মধুর হয় : আনিস আলমগীর

শেয়ার করুন:
জেলের বন্ধনও কখনো কখনো অদ্ভুত মধুর হয় : আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
জেলের বন্ধনও কখনো কখনো অদ্ভুত মধুর হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার (৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আনিস আলমগীর লেখেন, কেরানীগঞ্জ থেকে কাশিমপুর-২ কারাগারে স্থানান্তরের পর মধুমতি ওয়ার্ডে আমাকে স্বাগত জানিয়েছিল আকরাম (সাদা ড্রেস) এবং রাশেদ (আমার ডান পাশে)। ওরাই আমার খাওয়া-দাওয়া, গোসল, বিছানাসহ সবকিছু তদারকি করে আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল।

তিনি আরো লেখেন, আজ সন্ধ্যায় তারা দেখা করতে এসেছিল, সঙ্গে ছিল ওই ওয়ার্ডের আরেক বন্দি সানি। ওরা সবাই রাজবন্দী, ঈদের আগে কারামুক্ত ভাগ্যবানদের কয়েকজন।

জেলের বন্ধনও কখনো কখনো অদ্ভুত মধুর হয়ে ওঠে।


ইউটি/টিএ

মন্তব্য করুন