© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আত্মপ্রকাশ

শেয়ার করুন:
নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপি। 

নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করে ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

 ঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবুল বাশারকে যুগ্ম প্রধান সংগঠক করা হয়েছে। এছাড়া ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২০ জনকে যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাঈম আহমাদ।

 সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গণপরিষদ গঠন, সংবিধান বাতিল, সংস্কার ও সংশোধন নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে জেডিপি স্পষ্টভাবে ১৯৭২ সালের সংবিধান বাতিলের পক্ষে অবস্থান নিচ্ছে। 


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সামাজিক গণতন্ত্রভিত্তিক একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি।


ইউটি/টিএ

মন্তব্য করুন