© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেশি দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করল ম্যাজিস্ট্রেট

শেয়ার করুন:
বেশি দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করল ম্যাজিস্ট্রেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশনা অমান্য করে বেশি দামে ডিজেল বিক্রি করায় বজলু ট্রেডার্সের মালিক বজলুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, সরকারি মূল্যে কৃষকদের মাঝে তেল বিক্রি করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে ডিজেল বিক্রি করার কারণে বজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালীন গাংনী থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরআই/টিএ

মন্তব্য করুন