মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
ছবি: সংগৃহীত
০৯:২৪ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের মার্চ মাসে ৩৭৭৮টি ফৌজদারি ও ১৭৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতার ৬ হাজার ৮৬৩ জনের মধ্যে ৩ হাজার ৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ডিএমপি নিউজ থেকে জানা গেছে এ তথ্য।
আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ মাসে ৯২০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫২টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগ ১০৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫০টি মামলা রুজু করে। তাদের ১ লাখ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির ওয়ারী বিভাগ ৬৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬১টি মামলা রুজু করে। তাদেরকে ৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ও ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২১টি মামলা রুজু করে এবং তাদের ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় ও ১২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির মিরপুর বিভাগ ২০২৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১০১৭টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৯২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে, ডিএমপির রমনা বিভাগ ৬৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭ টি মামলা রুজু করে। তাদের ১৭ হাজার টাকা জরিমানা ও ৫৮৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগ ৪৮৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৩ টি মামলা রুজু করে। তাদেরকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৪৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগ ৫৭৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৫৭ টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় ও ৩৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অপরদিকে, ডিএমপির গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগে ৯১৪টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চলতি মাসে ২১৪সহ মোট ১৭৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৩ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগে ১৩০টি মামলায় ১৩০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, ডিএমপির তেজগাঁও বিভাগে ৭৩ টি মামলায় ৭৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগে ১৭২টি মামলায় ১৭ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৪১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগে ৯৪ টি মামলায় ৯৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া, ডিএমপির মিরপুর বিভাগে ১২১ টি মামলায় ১২১ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, রমনা বিভাগে ১০৬ টি মামলায় ১০৬ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগে ৭৮ টি মামলায় ৭৮ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগে ১৪০ টি মামলায় ১৪০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসএস/টিএ