বিজয়-রাশমিকার কোন পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড়?
ছবি: সংগৃহীত
১১:৪৩ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিয়ের দেড় মাস না পেরোতেই এক পোস্টে যেন ঝড় তুলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন এ তারকা দম্পতি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন-'আমরা এখন তিনজন।' আর তাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকের কটাক্ষে ভরে উঠেছে মন্তব্যের ঘর। ফলে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
ভক্ত-অনুরাগীদের অনেকেই ধরে নিয়েছেন-খুব শিগগির বাবা-মা হতে চলেছেন বিজয়-রাশমিকা। এত কিছুর পরও এ তারকা জুটি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। ফলে এই ‘তিনজন হওয়ার’ বার্তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

নেটিজেনদের মাঝে এই জল্পনা-কল্পনার মধ্যেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে। অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। এতে অনেকের ধারণা-এটি হয়তো কোনো নতুন কাজ বা প্রজেক্টের ইঙ্গিতও হতে পারে।
তাই সত্যিই কি নতুন অতিথি আসছে? নাকি এটি শুধুই প্রচারের অংশ, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ এই পোস্ট ঘিরে প্রশ্নও তুলেছেন। এক নেটিজেন জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা মান্দানা? আবার অনেকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকেই এ জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের বিয়েতে অন্ধ্রপ্রদেশ ও কোদাবা উভয় ঐতিহ্যের মিশ্রণ ছিল। ৪ মার্চ তারা হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি বিবাহের এক মাস পূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে।
কেএন/টিএ