© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ আগস্টের পর বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী

শেয়ার করুন:
৫ আগস্টের পর বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
৫ আগস্টের পর বন্ধ হওয়া দেশের সব শিল্পকারখানা ফের চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর যেসব শিল্পকারখানা বন্ধ হয়েছে, তা চালু করা হবে।’

জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। তা মোকাবিলায় উন্নয়ন বাজেটে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান আছে, সেগুলোতে আর্থিক সহায়তা করবে সংস্থাটি।’

এদিকে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে তিনি জানান, ব্যবসায়ীরা বেশ কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে।

একই দিন বিকেলে সচিবালয়ে ডিজেল ও অকটেন আমদানির জন্য জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। সেখানে ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হতে পারে।

এমআই/টিকে 

মন্তব্য করুন