© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

শেয়ার করুন:
তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (০৪ এপ্রিল) এ আদেশ দেন আদালত।

এর আগে ২৯ মার্চ রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
 
এর আগে, রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত। 

মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এমআর/টিকে  

মন্তব্য করুন