© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হবে স্বর্ণ ও রুপা?

শেয়ার করুন:
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হবে স্বর্ণ ও রুপা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে তিন হাজার ২৬৬ টাকা। সে হিসেবে আজ রোববার (৫ এপ্রিল) এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

গত বুধবার (১ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৬৬৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

কেএন/এসএন

মন্তব্য করুন