© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ!

শেয়ার করুন:
তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ঘিরে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ১১ মার্চ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেছিল।

এ কমিটির সদস্যরা একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।’

কমিটির দায়িত্ব ছিল মূলত বিসিবির নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা তা যাচাই করা। এজন্য কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

যদিও তদন্তের জন্য ১৫ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছিল, তার আগেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়েছে। 

টিকে/

মন্তব্য করুন