© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হলেন অভিনেত্রী ঋতাভরীর বোন!

শেয়ার করুন:
মা হলেন অভিনেত্রী ঋতাভরীর বোন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
অভিনেত্রী ও নির্মাতা চিত্রাঙ্গদা সান্যাল এর ঘরে নতুন অতিথি এসেছে মার্চের শেষ সপ্তাহে। পরিবার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নতুন মায়ের পাশাপাশি সুস্থ আছেন নবজাতকও। এই খবরে আনন্দের আবহ তৈরি হয়েছে দুই পরিবারে। আর সেই সূত্রেই মাসি হলেন ঋতাভরী চক্রবর্তী।

চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করার পর থেকেই শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সেখানে অনেকেই ইঙ্গিত দেন, তাঁর কোলে এসেছে নাতি। যদিও পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সন্তানের পরিচয় বা বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

মা হওয়ার খবর সামনে আসার আগেই মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন চিত্রাঙ্গদা। তিনি জানিয়েছিলেন, নতুন জীবনের এই অধ্যায়ে প্রবেশের অনুভূতিতে যেমন আনন্দ আছে, তেমনি আছে কিছু স্বাভাবিক শঙ্কাও। তাঁর ভাষায়, সেরা নয়, একজন ভালো মা হওয়ার স্বপ্নই তিনি দেখছেন এমন একজন মা, যিনি পৃথিবীতে সুস্থ মন ও মানবিক বোধসম্পন্ন মানুষ এনে দিতে চান।



মাতৃত্বের সময়টিকে গুরুত্ব দিতেই কাজ থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছিলেন, সন্তান ও নিজের জন্য সময় রাখতেই আপাতত অভিনয়ে ফেরার তাড়া রাখছেন না। তবে সৃজনশীল কাজ থেকে পুরোপুরি দূরে থাকার ইচ্ছাও নেই, কারণ অভিনয়ের পাশাপাশি নির্মাণকাজের সঙ্গেও তিনি যুক্ত।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই তাঁর অভিনীত নতুন ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেখানে তিনি অভিনয় করেছেন নওয়াজউদ্দীন সিদ্দিকী এর বিপরীতে। জানা গেছে, ছবিটি আগামী মে মাসে মুক্তির প্রস্তুতিতে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আয়োজন বা প্রকাশ্য বক্তব্য না এলেও ঘনিষ্ঠ মহলে নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বাস স্পষ্ট। দীর্ঘদিন পর এই খবরে আলোচনায় এসেছে দুই পরিচিত সাংস্কৃতিক পরিবার।

পিআর/এসএন


মন্তব্য করুন