© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সহায়তার দাবি সম্পূর্ণ ভুয়া!’ জায়েদ খানকে ‘প্রতারক’ বললেন অভিনেতা রিফাত চৌধুরী

শেয়ার করুন:
‘সহায়তার দাবি সম্পূর্ণ ভুয়া!’ জায়েদ খানকে ‘প্রতারক’ বললেন অভিনেতা রিফাত চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
অভিনেতা ও কবি রিফাত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সহায়তা করার দাবি করেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

তবে জায়েদের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন রিফাত চৌধুরী।

তার দাবি, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহায়তা করেননি।

এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনাও করেছেন তিনি। রিফাত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় জায়েদ খান একধরনের অসৎ, প্রতারক, অসম্ভব বাজে একটা লোক।

তিনি আমাকে যে সহায়তা করেছেন, এটা ভোগাস। তিনি আমাকে সহায়তা করেছেন-এ ধরনের খবর সত্য নয়।

এ ধরনের খবর কীভাবে বা কারা প্রকাশ করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রিফাত। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



এর আগে রিফাতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জায়েদ খান বলেছিলেন, ‘শিল্পীর পাশে শিল্পী থাকবে এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।’

বলে রাখা যায়, রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।

এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর ইতোমধ্যেই টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ অভিনেতার পাশে দাঁড়িয়েছে। সংগঠন থেকে করা হয়েছে আর্থিক সহায়তাও। 

একেএস/টিএ

মন্তব্য করুন