© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

শেয়ার করুন:
রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়।

রোববার (৫ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু মারা গেছে। মৃত শিশুদের বয়স ৬ ও ৭ মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১২৫ রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগী ছিলেন ৩৯১ জন। এ নিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।

অন্যদিকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাতে দুই ও রোববার সকালে এক শিশু সবমিলিয়ে তিন শিশু মারা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একটি নাটোরের। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলো।

এমআই/টিকে

মন্তব্য করুন