© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় পারিবারিক দ্বন্দ্বে ননদের ধাক্কায় প্রাণ গেল ভাবির

শেয়ার করুন:
বগুড়ায় পারিবারিক দ্বন্দ্বে ননদের ধাক্কায় প্রাণ গেল ভাবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধে হট্টগোলের সময় ননদের ধাক্কায় মোমেনা বেগম (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী বলে জানা গেছে।                                                              

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমআর/টিকে  

মন্তব্য করুন