© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনাক্ষীর মা হওয়ার জল্পনায় মুখ খুললেন পুনম সিনহা!

শেয়ার করুন:
সোনাক্ষীর মা হওয়ার জল্পনায় মুখ খুললেন পুনম সিনহা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে চর্চার শেষ নেই। বিশেষ করে বিয়ের পর থেকে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন মাঝে মাঝে প্রকাশ্যে আসে। এ বিষয়ে এবার মুখ খুললেন সোনাক্ষীর মা পুনম সিনহা।



একটি সম্প্রতি অনুষ্ঠানে পুনম বলেন, “আমাকে তো অনেকবারই দিদা বানিয়ে দেওয়া হয়েছে। তবে এই আনন্দের সময় একদিন আসবে। তবে সেটা ঠিক সময়ে।” তিনি আরও জানান, সোনাক্ষীর জন্ম তাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এবং তার গুরুত্ব অপরিসীম।

জল্পনার সূত্রপাত গতবছর, যখন একটি অনুষ্ঠানে লাল গাউনে সেজে আসার সময় অনেকেই ধারণা করেছিলেন সোনাক্ষী বেবি বাম্প আড়াল করছেন। সেই মুহূর্ত থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে সিনহা পরিবার আপাতত বিষয়টিকে হাসি-ঠাট্টার মধ্যেই রেখেছে। পুনমের কথায় ইঙ্গিত সেই সুখবর একদিন আসবেই, কিন্তু সময় মতো, তাড়াহুড়ো নয়।

পিআর/এসএন

মন্তব্য করুন