© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ হারানোর পরেও পরিণীতির সাফল্যে উচ্ছ্বসিত রাঘব

শেয়ার করুন:
পদ হারানোর পরেও পরিণীতির সাফল্যে উচ্ছ্বসিত রাঘব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
রাজ্যসভায় দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে রাঘব চাড্ডাকে ঘিরে আলোচনা আরও তীব্র হয়েছে। তবে এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেও ব্যক্তিগত জীবনে স্ত্রী পরিণীতি চোপড়ার পাশে থাকার বার্তাই দিলেন তিনি। পরিণীতির নতুন উদ্যোগ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে গর্ব প্রকাশ করেছেন রাঘব।

সম্প্রতি পরিণীতি ‘মম টকস’ নামে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছেন। মাতৃত্ব, গর্ভাবস্থা, সন্তান লালনপালন এবং সমাজে এই বিষয়গুলোকে ঘিরে থাকা নানা ধারণা নিয়ে এই আয়োজনে আলোচনা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের ঝলক প্রকাশ করেন পরিণীতি। সেখানে নেহা ধুপিয়া, বিক্রান্ত ম্যাসি, শীতল ঠাকুর, ইমরান খান, গওহর খান, জায়েদ দরবার ও দিশা পরমারের মতো পরিচিত মুখদের উপস্থিতির কথাও জানা গেছে।

এই আয়োজনের ঝলক দেখে মন্তব্যে রাঘব লেখেন, তিনি খুবই গর্বিত এবং সবসময় পরিণীতির পাশে আছেন। রাজনৈতিক চাপের মধ্যেও স্ত্রীর কাজকে এভাবে প্রকাশ্যে সমর্থন করায় বিষয়টি অনুরাগীদের নজর কাড়ে।



অন্যদিকে, সম্প্রতি আম আদমি পার্টি রাজ্যসভায় দলের ডেপুটি নেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অশোক মিত্তলকে। এই সিদ্ধান্তের পর রাঘব সামাজিক মাধ্যমে জানান, তাঁকে চুপ করানোর চেষ্টা চলছে, কিন্তু তিনি থেমে যাওয়ার মানুষ নন। সেই বক্তব্যের ভিডিও নিজের পাতায় ভাগ করে নিয়েছিলেন পরিণীতিও।

রাজনৈতিক চাপের এই সময়েও রাঘবের ব্যক্তিগত অবস্থান স্পষ্ট পরিণীতির কাজ ও নতুন উদ্যোগে তিনি আস্থাশীল। সংসদে পিতৃত্বকালীন ছুটি এবং উন্নত পরিচর্যা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও সম্প্রতি তিনি কথা বলেছেন। সেই উদ্যোগেও পরিণীতি প্রকাশ্যে স্বামীর প্রশংসা করেছিলেন।

পিআর/এসএন

মন্তব্য করুন