বিয়ে ভাঙার ৫ মাস পর নতুন যাত্রা পলাশ মুচ্ছলের
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
গায়ক ও পরিচালক পলাশ মুচ্ছল বিয়ে ভাঙার পাঁচ মাস পর ভগবানের দরবারে ফিরে নতুন কর্মযাত্রা শুরু করেছেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানার। প্রাক বিবাহ অনুষ্ঠানের নানান মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রাক্তন জুটি। কিন্তু জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই সম্পর্কের ইতি টানেন তারা। বিচ্ছেদের কারণ আজও ব্যক্তিগত রাখা হয়েছে।
বিচ্ছেদের পর পলাশ মুচ্ছল পরিচালনায় ফিরেছেন এবং ঘোষণা করেছেন ‘তেরা সাই’ সিনেমার পরিকল্পনা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র। শিরডিতে সাই বাবার মন্দিরে পলাশ মুচ্ছল আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন শিরডির শ্রী সাই বাবা সংস্থার ট্রাস্টের ডেপুটে চিফ এক্সিকিউটিভ অফিসার ভ্রিমরাজ দরাদে।

সোশাল মিডিয়ায় পলাশ মুচ্ছল সাই বাবার রূপে সঞ্জয় মিশ্রের মনোক্রম লুকের পোস্টার শেয়ার করেছেন। একই সঙ্গে সঞ্জয় মিশ্রও তার সোশাল হ্যান্ডেলে নতুন ছবির পোস্টার প্রকাশ করেছেন। চলতি বছরের শেষেই বড় পর্দায় মুক্তি পাবে ‘তেরা সাই’।
উল্লেখ্য, স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দুই পরিবার বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখেন। পরে হাসপাতাল থেকে ছাড়াপ্রাপ্ত হলেও এই সময় বিভিন্ন জল্পনা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। স্মৃতি ইনস্টাগ্রামে নিজের বিবৃতি দিয়ে জানান, বিয়ে আপাতত বাতিল করা হয়েছে।
পলাশ মুচ্ছল নতুন সিনেমার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করছেন, সাই বাবার আশীর্বাদকে সঙ্গে নিয়ে দর্শকদের সামনে নিয়ে আসবেন ভিন্ন স্বাদের গল্প।
পিআর/এসএন