© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শতামেক হাসপাতালপরিচালকের অপসারণ চেয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘেরাও

শেয়ার করুন:
পরিচালকের অপসারণ চেয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘেরাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ (শতামেক) হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন রোগীর স্বজন ও স্থানীয়রা।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে গেলে পরিচালকের নানা অনিয়ম তুলে ধরেন বিক্ষুব্ধরা। এ সময় তারা বিক্ষোভও করেন।

জানা গেছে, সকালে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গাজীপুর আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচীর অনুষ্ঠান শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় হাসপাতালের প্রবেশমুখে প্রতিমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করে শতাধিক রোগীর স্বজন ও স্থানীয় লোকজন।

তাদের অভিযোগ, ‘হাসপাতালে ডাক্তার সময়মতো থাকেন না। এলেও হাজিরা দিয়ে চলে যান। অধিকাংশ রোগী ভার্তর পর ঢাকা রেফার্ড করে দেওয়া হয়। ওয়ার্ডগুলো নোংরা ও তেলেপোকায় সয়লাব। যত্রতন্ত্র ময়লা পড়ে আছে। ভর্তি রোগীরদের বালিশ, চাদর, কম্বল ও মশারি দেওয়া হয় না।

পরিচালক ডা. আমিনুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত। হাসপাতালের লাখ লাখ টাকার দুর্নীতির সাথে জড়িত তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি স্থানীয় জামায়াত নেতাদের হাত করে চেয়ার ধরে রেখেছেন। তার অব্যস্থাপনায় হাসপাতালের সেবার মান তলানিতে পৌঁছেছে। আমরা তার অপসারণ চাই।

জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. আলী আকবর পলান বলেন, ‘অভিযোগগুলো অসত্য নয়। প্রতিমন্ত্রীর পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আইকে/টিএ

মন্তব্য করুন