এপ্রিলের প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
চলতি বছরের এপ্রিলের প্রথম ৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)। সে হিসাবে দৈনিক গড়ে ১ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স আসছে দেশে।
রোববার (৫ এপ্রিল) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিল মাসের ৪ দিনে রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪২৫ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছে দুই হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৮৫ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।
এমআর/এসএন