© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌন নিপীড়নের অভিযোগে নেপালি অভিনেতা সাগর গ্রেপ্তার

শেয়ার করুন:
যৌন নিপীড়নের অভিযোগে নেপালি অভিনেতা সাগর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
সাগর লামসাল ওরফে ‘বেলে’ নামে পরিচিত নেপালের জনপ্রিয় অভিনেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।  শনিবার (৪ এপ্রিল) প্রকাশ্যে এসেছে এ খবর।

সংবাদমাধ্যম নেপালি নিউজ এক প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের প্রধান ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রমেশ থাপা জানিয়েছেন, অভিনেতা সাগরকে বধানীলকণ্ঠ পৌরসভার কাপানের বালুয়া খানি থেকে গ্রেপ্তার করা হয়েছে।



এর আগে গত ৩ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত এক নারী সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা সাগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই নারী দাবি করেন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য অভিনেতা সাগরকে হেফাজতে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, সাগর নেপালি শোবিজ ইন্ডাস্ট্রির একজন কমেডি অভিনেতা এবং মিউজিক ভিডিওর জন্য পরিচিত। একাধিক নেপালি মিউজিক ভিডিওতে শীর্ষস্থানীয় মডেল হিসেবে অভিনয় করে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। পাশাপাশি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে খ্যাতি অর্জন করেছেন সাগর।

পিআর/এসএন

মন্তব্য করুন