ক্রিকেট খেলার সময় ফুটবল খেলতে না দেওয়ায় তুমুল সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলতে না দেয়াকে কেন্দ্র করে বিকেলে ও রাতে টর্চ লাইট জ্বালিয়ে একই এলাকার দুই দলের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এই সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চাইলে মাঠে কথাকাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে মসজিদ পাড়ার একটি ছেলেকে মারধর করে পলাশের মোড়ের ছেলেরা। বিষয়টি নিয়ে বিকেল ৪টার দিকে এক দফা দুই পক্ষের মধ্যে ধাত্তয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।