© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বর্ণের পর রুপার দামেও পতন

শেয়ার করুন:
স্বর্ণের পর রুপার দামেও পতন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
স্বর্ণের সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। 

সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৫৪০ টাকা।

এমআর/টিকে  

মন্তব্য করুন