© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ

শেয়ার করুন:
১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি : বিজিএমইএ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর— এই ১৮ দিনে মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানায় সংগঠনটি । একই সময়ে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

বিজিএমইএ জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের মতো চাপ সামলাতে হচ্ছে।

আরও বলা হয়, চলমান অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম চাপে পড়েছে। এর প্রভাব পড়ছে কারখানার কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক রফতানি বাণিজ্যে।

কেএন/


মন্তব্য করুন