২০২৬ সালের দাখিল পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ
ছবি: সংগৃহীত
০২:২৮ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৬ প্রকাশ করেছে। সোমবার (৬ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালায় ২৩টি বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কর্তব্য, কেন্দ্র সচিবদের প্রতি কিছু জরুরি নির্দেশনা, আসনব্যবস্থা, পরীক্ষায় নকলের শাস্তিমূলক ব্যবস্থা ও ফল প্রকাশ সংক্রান্ত নিয়মাবলির কথা রয়েছে।
এমআর/টিকে