© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা

শেয়ার করুন:
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের চলে যেতে বলায় অনুষ্ঠান বর্জন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। 

উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, মতবিনিময় সভায় আমরা ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।

শিক্ষামন্ত্রী বলেন, অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এরপর উপস্থিত শিক্ষকেরা সাংবাদিকের চলে যেতে বলেন। এক পর্যাযে শিক্ষকেরা সাংবাদিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন  এবং জোর করে সাংবাদিকদের অডিটরিয়াম থেকে বের হয়ে যেতে বলেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম কালের কন্ঠকে বলেন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এ অনুষ্ঠান কাভারেজের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

সাংবাদিকেরা যথাসময়ে অনুষ্ঠানে যান। কিন্তু একপর্যায়ে শিক্ষমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর শিক্ষকেরা আরও বেশি অশোভন আচরণ করেন। আমরা এর প্রতিবাদে ওই অনুষ্ঠানের সংবাদ প্রচার বর্জন করেছি এবং  অশোভন আচরণের নিন্দা জানাই।

কেএন/এসএন

মন্তব্য করুন