ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। তিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় রিভাকে গ্রেপ্তার দেখানো হয়।
কেএন/এসএন