© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু থেকে তুলে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি

শেয়ার করুন:
ডাকসু থেকে তুলে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় যুক্ত হওয়া পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছি ছি জিন্নাহ বলে ছবি ভেঙে ফেলছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সংস্কার শেষে রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। সেখানে যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবি।

সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি দেখা যায়। এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর আজ দুপুরে এই ভাঙচুরের ঘটনা ঘটল।

কেএন/এসএন

মন্তব্য করুন