© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে: আনিস আলমগীর

শেয়ার করুন:
ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে: আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
মার্কিন চুক্তি নিয়ে আসিফ নজরুলের সম্পৃক্ততা নেই দাবি নতুন সন্দেহের জন্ম দেয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের ভোটিং ছাড়া কীভাবে বিদেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই স্পষ্ট করে জানানো উচিত।

সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, যদি সত্যিই এমন হয়ে থাকে যে আইন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়েছে- তাহলে তা গুরুতর রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের শামিল।

সে ক্ষেত্রে ইউনূস, আসিফ নজরুলসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

এর আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলোতে তাকে কোনো দিনই ডাকা হয়নি- কারণ সেগুলো তার ‘এরিয়া অব কনসার্ন’ ছিল না।

এসএস/টিএ

মন্তব্য করুন