হামের টিকা জালিয়াতি / অন্তর্বর্তী সরকারের বিচার না করলে শিশু মৃত্যুর দায় বিএনপিকে নিতে হবে: মো. তারেক রহমান
ছবি: সংগৃহীত
০২:১০ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
হামের টিকা জালিয়াতির জন্য অন্তর্বর্তী সরকারের বিচার না করলে শিশু মৃত্যুর দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, শুধু বক্তব্য দেবেন, যারা দায়ী বিচার করবেন না। তেমন হলে শিশু মৃত্যুর দায় আপনাদের নিতে হবে, তাই নয় কি?
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে। গত ১৫ মার্চ হতে আজ পর্যন্ত মারা গেছে ১১৮ শিশু।
গ্রামীণ ব্যংকের সাবেক চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান ও সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনতে হবে। শিশু হত্যার বিচার করতে হবে।
এটা হতে পারে একটা কৌশলগত অবহেলা, যে চলে গিয়েও দেশকে বিপদে ফেলার ষড়যন্ত্র।
তাই যদি নিজেরা দায় না নিতে চান, দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়।
এমআই/টিএ