© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি

শেয়ার করুন:
লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রলীগ ফিরে এলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ছাত্রশিবির এখন নীরব ভূমিকায় আছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে ছাত্রদল সেক্রেটারি লেখেন, পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন। শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে কোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় পাশে দাঁড়াতেন।

তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এমন মন্তব্য করে ছাত্রদল সেক্রেটারি আরও লেখেন, আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নাছির উদ্দীন নাছির লেখেন, জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন। সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।

শেষে তিনি লেখেন, ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনোরূপ বাঁধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

এমআই/

মন্তব্য করুন