ইরানের বড় পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহু'র
ছবি: সংগৃহীত
০৩:২৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থের উৎস ‘পদ্ধতিগতভাবে ভেঙে ফেলা হচ্ছে’।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এতে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের আসালুয়া এলাকায় অবস্থিত একটি স্থাপনা ক্ষেপণাস্ত্র শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
তবে ইরানের পক্ষ থেকে এসব দাবির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। সূত্র: বিবিসি
এমআই/টিএ