© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানত পূরণ করতে না পারলে কী করবেন?

শেয়ার করুন:
মানত পূরণ করতে না পারলে কী করবেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
মানত বলতে বুঝায় কোনো কিছুর জন্য স্বেচ্ছায় প্রতিজ্ঞা করা। ইসলামি শরিয়তে মানত করা জায়েজ। তবে মানতের বিষয়ে নিরুৎসাহিত করা হয়।

কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মানত করা জায়েজ আছে। হাদিসে আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ

অর্থ: কেউ যদি মহান আল্লাহর আনুগত্যের মানত করে তাহলে সে যেন তা করে। (বুখারি: ৬৬৯৬)

মানত আর কসম ভঙ্গের কাফ্ফারা একই। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

অর্থ: আল্লাহ তোমাদেরকে তোমাদের নিরর্থক শপথের জন্য পাকড়াও করবেন না। কিন্তু তোমরা যে শপথ পরিপক্কভাবে করে থাক, সেজন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং তার কাফ্ফারা হল, দশজন মিসকিনকে মধ্যম ধরনের খাবার দেবে, যা তোমরা তোমাদের পরিবারবর্গকে খাইয়ে থাক। অথবা তাদেরকে বস্ত্র দান করবে কিংবা একজন গোলাম আজাদ করবে।

তবে কারও কাছে যদি (এসব জিনিসের মধ্য হতে কিছুই) না থাকে, সে তিন দিন রোযা রাখবে। এটা তোমাদের শপথের কাফ্ফারা যখন তোমরা শপথ করবে (এবং তারপর তা ভেঙ্গে ফেলবে)। তোমরা নিজেদের শপথকে রক্ষা করো। এভাবেই আল্লাহ তোমাদের সামনে নিজ আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় কর। (সুরা মায়িদাহ, আয়াত: ৮৯)

মানতের কাফ্ফারা

পবিত্র কুরআনে মানতের কাফফারার চারটি স্তর উল্লেখ করা হয়েছে।
১. দশজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাইয়ে দেয়া।
২. অথবা ১০ জন মিসকিনকে একজোড়া করে কাপড় প্রদান করা।
৩. অথবা গোলাম আজাদ করা।
৪. উপর্যুক্ত তিনটির কোনোটি করার সাধ্য না থাকলে তিন দিন রোজা রাখা।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সদকা দ্বারা আল্লাহ অধিক সন্তুষ্ট হন। আর মানত শরিয়তসম্মত। তবে সদকার চেয়ে উত্তম নয়।

হাদিসে আছে, মানতের মাধ্যমে কৃপণের মাল বের হয়। মানত কৃপণ লোকের কাজ। হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

نَهَى النَّبِيُّ ﷺ عَنِ النَّذْرِ، وَقَالَ: إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ

অর্থ: রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যে, মানত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মানত দ্বারা কেবল কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়। (বুখারি: ৬৬০৮)

এমআই/টিএ

মন্তব্য করুন