ন্যাটোসহ জাপান ও দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনায় ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৩৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতা না করায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্ররা এই যুদ্ধে ওয়াশিংটনকে সহায়তা করেনি। একইসঙ্গে তিনি ন্যাটোকে আবারও ‘কাগুজে বাঘ’ বলে আখ্যা দেন।
ট্রাম্প বিশেষভাবে অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা দেয়নি।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার হুমকি থেকে জাপানকে সুরক্ষা দিতে সেখানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ায়ও ৪৫ হাজার মার্কিন সেনা অবস্থান করছে বলে উল্লেখ করেন তিনি।
এমআর/টিকে