© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করার আহ্বান ইরানের

শেয়ার করুন:
বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করার আহ্বান ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সারাদেশের বিদ্যুৎকেন্দ্রের সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। এই মানববন্ধনে তরুণ, অ্যাথলেটসহ সবাইকে সামিল হতে বলেছে তারা।

সরকার বলেছে, আপনারা ৭ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করুন।

ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রাহিমি মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, “আমরা হাতে হাত রেখে দাঁড়িয়ে বলব: বেসামরিক অবকাঠামোর ওপর হামলা যুদ্ধাপরাধ।”

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তি করার সময়সীমা বেধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানের ব্রিজ ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, এই সময়ের মধ্যে চুক্তি করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই। কারণ দুই দেশের মধ্যে যেসব ইস্যু নিয়ে মতপার্থক্য আছে সেগুলো ব্যবধান অনেক বেশি। আর মঙ্গলবার রাতের মধ্যে তারা ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে না।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প তার কাছের লোকদের কাছে বলেছেন চুক্তি হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি বদলে যেতে পারে।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও বলেছেন, ট্রাম্প হয়ত মঙ্গলবার সন্ধ্যায় ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন।

কিন্তু এ নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়তে পারে আগামী মধ্যবর্তী নির্বাচনে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, “শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তিনি কি করবেন। তার সিদ্ধান্তের বিষয়টি দ্রুতই স্পষ্ট হবে।”

এমআর/টিকে  

মন্তব্য করুন