© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাউবির স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল

শেয়ার করুন:
বাউবির স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমএ ও এমএসএস প্রোগ্রামের (প্রথম পর্ব, ১ বছর মেয়াদি) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের আসন বিন্যাস পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সেজন্য ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আসন বিন্যাস জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতেও বলা হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন