© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানিদের ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার জরুরি সতর্কতা দিল আইডিএফ

শেয়ার করুন:
ইরানিদের ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার জরুরি সতর্কতা দিল আইডিএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের নাগরিকদের উদ্দেশে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে একটি 'জরুরি সতর্কবার্তা' জারি করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।

সতর্কবার্তায় আজ (৭ এপ্রিল) ইরান সময় সন্ধ্যা ৯টা পর্যন্ত সারা দেশে ইরানিদের ট্রেন ও রেললাইন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফার্সি ভাষায় দেয়া পোস্টে উল্লেখ করা হয়, 'প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের নিরাপত্তার জন্য আমরা অনুরোধ করছি, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত আপনারা যেন ইরানজুড়ে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকেন'
তারা আরও সতর্ক করে জানায়, ট্রেন বা রেললাইনের আশেপাশে অবস্থান করলে নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।

টিজে/টিকে

মন্তব্য করুন