জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়: বদিউল আলম
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। বদিউল আলম মজুমদার আবার বলেন, ইতিহাস বলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে সেটা তাদের জন্য ভালো হয়নি, জনগণের জন্যও ভালো হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে আহ্বান জানান তিনি।
আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায়ই সর্বোচ্চ আইন। সভায় অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার উল্লেখ রয়েছে জুলাই জাতীয় সনদে।
তারা আরও বলেন গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও বাস্তবায়নে ধরণের ওপর।
আইকে/টিএ