© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:
সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
সরকারি দলের সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

দলীয় সূত্র জানায়, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

সভায় সংসদীয় কার্যক্রমে সরকার দলীয় সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় সংসদ ভবনের এই সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এসএন

মন্তব্য করুন