© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি ইরানের

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি উৎস থেকে বঞ্চিত করতে তাদের অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এই সতর্কবার্তা দেন।

জুলফাগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোতে এমন এক পরিস্থিতি তৈরি করবে, যার ফলে তারা বছরের পর বছর এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হবে এবং এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।

তিনি আরও দাবি করেন, এই অভিযানের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন