© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতায় পৌঁছানোর পর দেশটি একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগ “আলোচনা, কূটনীতি এবং গঠনমূলক সংলাপের পথ প্রশস্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ”, যা অবশ্যই কাজে লাগানো উচিত।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, সামরিক অভিযান বন্ধ রাখা এবং আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতাকে সম্মান জানানো—এই দুই বিষয়ে পূর্ণ অঙ্গীকারের মাধ্যমে যুদ্ধবিরতিকে আরও শক্তিশালী করা জরুরি।

মিশর জানিয়েছে, অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে তারা পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনায় উপসাগরীয় দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি।

সূত্র: আল জাজিরা

টিজে/এসএন 

মন্তব্য করুন