© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতিকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া-মিশর-ইরাক

শেয়ার করুন:
যুদ্ধবিরতিকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া-মিশর-ইরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের ৩৯তম দিনে ১৪ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দু’পক্ষ। হরমুজ প্রনালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া, ইরাক, মিসর।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যৌথ বিবৃতি জানিয়েছে, ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
তারা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ, বাণিজ্যিক জাহাজ, বেসামরিক অবকাঠামো এবং তেল-গ্যাস স্থাপনায় হামলার ফলে অভূতপূর্ব জ্বালানি সরবরাহ সংকট তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দামে প্রভাব ফেলেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ, যা কাজে লাগিয়ে আলোচনার পথ, কূটনীতি ও গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে হবে। 

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরাকসহ পুরো অঞ্চলে দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখবে বলে প্রক্রিয়ায় এমনটি জানিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ইরাকের ইসলামিক রেজিসট্যান্স।

তা ছাড়া আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলে অ্যাখ্যা দিয়েছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর সহ-সভাপতি ত্রিতা পারসি বলেন, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি উপায় প্রয়োজন ছিল, এবং তিনি তা পেয়েছেন।

সূত্র : আল-জাজিরা

কেএন/এসএন

মন্তব্য করুন