ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ করা হবে। অন্যথায় তিনি এ চুক্তিতে রাজি হতেন না বলে জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এএফপিকে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওটা পুরোপুরি নিষ্পত্তি করা হবে, নইলে আমি সমঝোতা করতাম না।’ তিনি এ ফলাফলকে ‘পূর্ণ ও চূড়ান্ত বিজয়’ বলে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।’
ইরান চুক্তি ভঙ্গ করলে দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর আগের হুমকি বাস্তবায়ন করবেন কি না-এ প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘দেখতে হবে।’
এমআই/এসএন