© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফার্মগেটে লাব্বাইক পরিবহনের ধাক্কায় সিএনজি চালক নিহত

শেয়ার করুন:
ফার্মগেটে লাব্বাইক পরিবহনের ধাক্কায় সিএনজি চালক নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। ঘটনার পর থেকে লাব্বাইক পরিবহনের চালক পলাতক থাকলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আপনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজিত ছেলে ছিল।

মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আক্কাস আলী বলেন, আমরা ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম পাঠানো হয়েছে।ঘাতক লাব্বাইক বাসটিকে আটক করা গেলেও পালিয়ে গেছে চালক। আহত ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করে।

এসএন 

মন্তব্য করুন