© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
মতাদর্শিক অবস্থান থেকে বিএনপি কোন ধরনের দল, তার একটি ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যমপন্থার রাজনৈতিক দল।’

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্মহীনতা ও ধর্ম ব্যবসা দুটোর বিরুদ্ধেই কথা বলে, এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না। 

আইনমন্ত্রী বলেন, ‘ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না।’

বিএনপি বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং সবুজ পাসপোর্টের ধারক-বাহক হিসেবে এর মূল্যায়ন করতে সবসময় বদ্ধপরিকর, বলেন তিনি।

আসাদুজ্জামান আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা (আইনজীবীরা) এখানে অনেক মুসলিম সমাজের আইনজীবী আছেন, হিন্দু সমাজের আইনজীবী আছেন, কেউ কেউ খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় কিন্তু মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু নয়। তখন আপনি কালো কোট পরা একজন আইনজীবী।’

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।

এমআর/টিএ  

মন্তব্য করুন