© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সানিয়া মালহোত্রা-ঋষভের নীরব সম্পর্কে এলো ভাঙনের খবর!

শেয়ার করুন:
সানিয়া মালহোত্রা-ঋষভের নীরব সম্পর্কে এলো ভাঙনের খবর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বলিউডে চুপিসারে গড়ে ওঠা এক সম্পর্ক নীরবেই শেষ হয়ে গেল এমনটাই এখন শোনা যাচ্ছে অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মাকে ঘিরে। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে ফিসফাস ছিল, যদিও দু’জনের কেউই কখনও প্রকাশ্যে সেই সম্পর্ক স্বীকার করেননি। বরং ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতেই সবসময় সতর্ক ছিলেন তাঁরা।

শোনা যাচ্ছে, প্রায় এক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন সানিয়া মালহোত্রা ও ঋষভ। ২০২৫ সালের শুরু থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে নীরবে দূরত্ব তৈরি হয়েছে। বিনোদনমহলের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, দু’জনেই এখন আলাদা পথে হাঁটছেন। সম্পর্ক ভাঙার ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে সমাজমাধ্যমে একে অপরকে আর অনুসরণ করছেন না তাঁরা। কেন হঠাৎ এই দূরত্ব, সে বিষয়ে এখনও কেউ মুখ খোলেননি।

তবে এই বিচ্ছেদের পেছনে নতুন এক সম্পর্কের সম্ভাবনার কথাও ঘুরছে বলিপাড়ায়। শোনা যাচ্ছে, ঋষভ নাকি অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও এ বিষয়ে কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ফলে জল্পনা আরও বেড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, সম্পর্কের সময়েও তাঁরা নিজেদের একসঙ্গে প্রকাশ্যে আনতে চাননি। তবু ২০২৫ সালের জানুয়ারিতে ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছিলেন তাঁরা। সেই ছবি ঘিরে তখনই জোর গুঞ্জন শুরু হয়। কিন্তু পরে আর প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউ।



অন্যদিকে কাজের ব্যস্ততায় দু’জনেই নিজেদের মতো এগিয়ে চলেছেন। সানিয়া মালহোত্রা শেষ মুক্তিপ্রাপ্ত ছবি সনী সংস্কারি কি তুলসী কুমারি, যেখানে তাঁকে দেখা গিয়েছিল রোহিত শারাফ এর বিপরীতে। তার আগে ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ঠগ লাইফ, যদিও ছবিটি প্রত্যাশিত সাড়া পায়নি।

ঋষভ এদিকে দেশের বিভিন্ন শহরে সঙ্গীতানুষ্ঠান নিয়ে ব্যস্ত। খুব শিগগিরই তাঁকে কলকাতায় মঞ্চে দেখা যাবে। তবে তাঁর নাম ঘিরে পুরনো একটি বিতর্কও আবার সামনে এসেছে। ২০১২ সালে তিনি দাবি করেছিলেন, তিনি নাকি রবিশঙ্কর এর শেষ শিষ্য। পরে সেই দাবি নিয়ে আপত্তি জানান অনুষ্কা শঙ্কর। রবিশঙ্করের প্রতিষ্ঠানের তরফেও জানানো হয়, গুরু-শিষ্য সম্পর্কের যে ঐতিহ্যবাহী প্রক্রিয়া, তা ঋষভের ক্ষেত্রে অনুসৃত হয়নি।

একদিকে ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ, অন্যদিকে পুরনো বিতর্ক সব মিলিয়ে ঋষভকে ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর নীরব সানিয়া মালহোত্রা-ঋষভ জুটি যেন কোনও ঘোষণা ছাড়াই নিজেদের গল্পের শেষ অধ্যায় লিখে ফেলল।

পিআর/এসএন

মন্তব্য করুন