অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি: জাকিয়া বারী মম
ছবি: সংগৃহীত
০৭:০৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয় পুরস্কার হোক বা দেশের প্রথম সারির অন্যান্য কোনো পুরস্কার পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সৃষ্টির শুরু থেকেই অনুষ্ঠান এবং পুরস্কারের সঙ্গে এই ধরনের আলোচনা ও সমালোচনা চলে আসছে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই চর্চা কম হয়নি।
সম্প্রতি এই বিষয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
তিনি লেখেন, ‘জীবনে কত অ্যাওয়ার্ড পাইনি; কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, কিছু হয়তো আনতেই যাইনি। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি…।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রাপ্ত কিছু অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করে মম লেখেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ‘দর্শকের ভালোবাসা’।
কৃতজ্ঞতা।”
জাকিয়ার এই মন্তব্যে স্পষ্ট, যদিও অনেক পুরস্কার তার হাতছাড়া হয়েছে, তবু তিনি দর্শকদের ভালোবাসাকে সবচেয়ে বড় সম্মান মনে করেন।
পিআর/টিএ